নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সংসদে উত্থাপিত সংবিধান সংশোধনী বা ‘জনপ্রতিনিধি গ্রেপ্তারি’ বিল ইস্যুতে এবার সরব হলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানলেন তিনি। সাংবাদিক বৈঠক থেকে তিনি অভিযোগ করেন, এই বিল আসলে এসআইআর ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা।
সূত্রের খবর, বুধবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেন—সংবিধান (১৩০তম সংশোধনী) বিল ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৫। এই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে তুলোধোনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে বলেন, 'কাপুরুষের মতো ২০ জন মার্শাল নিয়ে বিল পেশ করেছেন। এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়, বরং যে কোনও মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছে।'
অভিষেকের অভিযোগ, এই বিল কার্যত রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হয়ে উঠবে। তার কথায়, “যদি কাউকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়, তাহলে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাবেন না। এটা অন্যায়। তাহলে দেশে বিচারব্যবস্থা থাকারই তো কোনো দরকার নেই। সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে কার্যত বুড়ো আঙুল দেখানো।' তিনি প্রশ্ন তোলেন, তদন্তাধীন মামলায় নেতাদের বছরের পর বছর জেলে রাখা হলে তার আইনগত ভিত্তি কী? অপরাধ প্রমাণিত না হলে কেন জেলবন্দি রাখা হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
তবে শর্তসাপেক্ষে অভিষেক বিলের কিছু অংশকে সমর্থনও করেন। তিনি বলেন, '৩০ দিন কেন, ১৫ দিনেই পদ ছাড়তে হবে। কিন্তু তদন্তে যদি নির্দোষ প্রমাণিত হন, তবে তদন্তকারীদেরও গ্রেফতার করতে হবে।'
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের