নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সমবায় সমিতির নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা বড়ঞায়। দীর্ঘ ৭ বছর পর বুধবার বড়ঞা ব্লকে শুরু হয়েছে কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। এই নির্বাচনে এক দিকে লড়ছে যেমন তৃণমূল তেমন ওপরদিকে কোমর বেঁধে নেমেছে বিজেপিও। দুই দলেরই আত্মবিশ্বাস নির্বাচনে তারাই জয়লাভ করবে। তবে শেষবারের নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০১৮ সালে শেষবার নির্বাচন হয়েছিল বড়ঞা ব্লকে। দীর্ঘ সাত বছর পর ভোট হওয়ায় বড়ঞা ব্লকে দেখা যায় উৎসবের আমেজ। এই নির্বাচনে তৃণমূল ও বিজেপি উভয়পক্ষ থেকে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

সমবায় সমিতির নির্বাচন নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ জানিয়েছেন,'এখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১১০০, প্রার্থী ৪৫ জন। এই কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে কোনও সিম্বল হয় না, যে যেরকম সিম্বল নিতে পারে সেরকম হয়। ২০১৮ সালের ভোটে এই সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল এবং আগেও এটি তৃণমূলের দখলেই থাকবে। আমাদের পুরো বিশ্বাস আমরাই জিতবো এবং জনগণ আমাদের সাথে থাকবে। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন।'

অন্যদিকে , মুর্শিদাবাদ জেলার বিজেপি সহ সম্পাদক সুখেন কুমার বাগদি জানিয়েছেন, 'এই সমবায় সমিতিতে প্রায় আট দশ বছর ভোট হয়নি। সেই দশ বছর আগে যখন আমি ভোট দিতে এসেছিলাম তখন আমরা মার্ খেয়ে বাড়ি গেছি। তবে এই বছরের ভোটটা অশান্তি ছাড়াই শুরু হয়েছে , ফলে ভোটের প্রক্রিয়া স্বাভাবিক ভাবে চলছে। ভোটের প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে চললে আমরাই জিতবো এটা আমাদের বিশ্বাস। প্রশাসন সক্রিয় থাকায় আমরা ভীষণ ভাবে আশাবাদী।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের