নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহে দলীয় গোষ্ঠীকোন্দলে আহত কর্মীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের ভূমিকা নিয়েই সরব হলেন পঞ্চায়েত মন্ত্রী শোভনদেব। পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে সরাসরি প্রশ্ন, ' পুলিশ কার দালাল?'
সূত্রের খবর, খড়দহে শনিবার রাত থেকে রাজনৈতিক অশান্তি বেড়েই চলেছে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন শাসকদলেরই একজন কর্মী। অভিযোগ, সংঘর্ষের সময় তাকে ছুরি দিয়ে কোপ মারা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনা জানার পর রবিবার আহত কর্মীর বাড়িতে পৌঁছে যান পঞ্চায়েত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণ করেন পুলিশকে।
মন্ত্রী শোভনদেবের অভিযোগ, 'ঘটনার পরপরই পুলিশ আসার কথা, নিহত বা আহতের পরিবারের সঙ্গে কথা বলার কথা, ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করার কথা। কিন্তু কিছুই হয়নি। উল্টে পুলিশ নাকি বলছে মিটিয়ে নাও। এটা কীভাবে সম্ভব?' তিনি আরও প্রশ্ন তোলেন, "পুলিশ কার দালাল? সমাজবিরোধীদের দালালি করবে? পুলিশের নিষ্ক্রিয়তা না থাকলে বারবার এই ধরনের ঘটনা ঘটবে কী করে?'
স্থানীয়দের অভিযোগ, গোষ্ঠীকোন্দল দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু পুলিশ কোনও পক্ষকেই ঠেকাতে বা শান্তি ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা নেয়নি। এই পরিস্থিতিতে মন্ত্রীর প্রকাশ্য ক্ষোভ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের