নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফাঁকা মাঠের মধ্যে রয়েছে স্কুল। কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। পাকা রাস্তার জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া সহ তাদের অভিভাবকরা তবে কোনো লাভ হয়নি।
স্থানীয় সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল। ২০০৩ সালে স্কুলটি পথচলা শুরু করে। ৬ শতক জমির উপর স্কুলটি গড়ে উঠেছে। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত খাতা কলমে ১০৪ জন পড়ুয়া থাকলেও নিয়মিত ২০ থেকে ২৫ জন পড়ুয়া স্কুলে আসে। ৪ জন শিক্ষিকা রয়েছেন। স্কুলটি গ্রাম থেকে ৩০০ মিটার দূরে।
এখানেই শেষ নয় ক্ষেতের মাঝে আলপথ দিয়েই যাতায়াত করতে হয় পড়ুয়াদের ৷ ওই পথ দিয়েই মিড-ডে মিলের জন্য প্রয়োজনীয় সামগ্রী সহ স্কুলের অন্যান্য সামগ্রী নিয়ে যেতে হয় শিক্ষিকাদের ৷ মিড ডে মিলের জন্য রান্নাঘর নেই। এক বছর আগে ব্লক থেকে শৌচালয় নির্মাণ করা হলেও রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙ্গে দিয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে শৌচালয়। স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই। একটি নলকূপ থাকলেও তাতে আয়রনযুক্ত জল। সেই জল পড়ুয়াদের পান করতে হয়। স্কুলে বিদ্যুৎ নেই। পাঁচিল ঘেরা থাকলেও গেট নেই। সন্ধ্যা হতেই দুষ্কৃতীদের মদের আসর বসে স্কুলের ভিতরে।
প্রধান শিক্ষিকা সাকিলা বানু জানিয়েছেন, "আমাদের স্কুলে বাচ্চাদের পড়াতে খুবই অসুবিধা হচ্ছে। স্কুলের চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্কুলের সমস্যা নিয়ে বহুবার ব্লক প্রশাসন আর জেলা প্রশাসনের জনপ্রতিনিধিদের একাধিকবার দ্বারস্থ হয়েছি। কিন্তু তারা আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের