নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের খুলেছে অভয়া ফাইলস। আরজি.কর কাণ্ডে নতুন করে তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। ঘটনাস্থল থেকে শুরু করে আশপাশের এলাকা, সিসিটিভি ফুটেজ সবই ফের খতিয়ে দেখা হচ্ছে। এবার তদন্তকারীদের নজরে সেই অভিশপ্ত রাতের প্রত্যক্ষদর্শীরা। ঘটনার দিন অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধু থেকে শুরু করে হাসপাতালের নার্স, নিরাপত্তারক্ষী এবং আদালতে সাক্ষ্য দেওয়া কর্মীদেরও ফের জেরার জন্য ডাকা হচ্ছে বলে খবর।
২ বছর পর ফের আরজি.কর কাণ্ডের তদন্তে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। নতুন SIT-এর আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করে বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন। তদন্তের শুরুতেই ঘটনার রাতের গতিবিধি আরও একবার খুঁটিয়ে বোঝার চেষ্টা করছেন আধিকারিকরা। ঘটনার দিন অভয়ার সঙ্গে ডিনার করেছিলেন যে বন্ধুরা তাদের তলব করা হচ্ছে। শুধু তারাই নন, সেই রাতে হাসপাতালে কর্তব্যরত নার্স, চিকিৎসক, নিরাপত্তারক্ষী এবং পরবর্তীতে আদালতে সাক্ষ্য দেওয়া হাসপাতালের কর্মীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।
প্রত্যেকের বয়ান নতুন করে যাচাই করে ঘটনার সময়কার পরিস্থিতির কোনও অসঙ্গতি ছিল কি না, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। SIT-এর নজরে রয়েছে আরজি.করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। বর্তমানে জেলবন্দি সন্দীপ ঘোষকে প্রয়োজনে ফের জেরা করা হতে পারে বলে খবর। আদালতের অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে আরজি.কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ-সহ মোট সাতজন এবং কয়েকজন নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছিল। তবে সেই পরীক্ষা এবং তদন্তের বিভিন্ন দিক নিয়ে নতুন তদন্তকারীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের