নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিন্ডিকেট থেকে তোলাবাজি, আর সেই টাকাতেই কি ফুলেফেঁপে উঠেছিল সম্পত্তির পাহাড়। গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবার সামনে এল প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ। দমদম, নিউটাউন, বাগুইআটি থেকে উত্তরবঙ্গ বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে প্রায় ৩০টি সম্পত্তি। তদন্তকারীদের নজরে আসতেই সেই সমস্ত তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানানো হয়েছে।
সিন্ডিকেট চক্র চালানো-সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার পর পুরুলিয়া থেকে তাকে পাকড়াও করে পুলিশ। এবার তার বিরুদ্ধে তোলাবাজি করে বিপুল সম্পত্তি তৈরির অভিযোগ সামনে আসায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে প্রায় ৩০টি সম্পত্তির সন্ধান মিলেছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন পরিচিত ব্যক্তির নামে ওই সম্পত্তিগুলি করা হয়েছিল। দমদম, নিউটাউন, বাগুইআটি-সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় সম্পত্তির হদিশ মিলেছে। পাশাপাশি উত্তরবঙ্গেও দেবরাজের সম্পত্তি রয়েছে বলে অভিযোগ।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গত পাঁচ বছরে এই বিপুল সম্পত্তি তৈরি করা হয়ে থাকতে পারে। সেই সময় দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি বিধায়ক ছিলেন। যদিও সম্পত্তি কেনার অর্থের উৎস কী ছিল, কোথা থেকে টাকা এসেছিল এবং এই সম্পত্তিগুলির সঙ্গে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজারহাট এবং সংলগ্ন এলাকায় দেবরাজের নেতৃত্বে সিন্ডিকেট চক্র চলত এবং সেখান থেকে কোটি কোটি টাকা তোলা হত এমন অভিযোগও রয়েছে। সেই অভিযোগের সূত্র ধরেই তার আর্থিক লেনদেন এবং সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই সম্পত্তি সংক্রান্ত তথ্য একত্রিত করছে পুলিশ। তদন্তের স্বার্থে সেই তথ্য ইডির কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। ফলে এবার দেবরাজের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর গ্রেফতারির আশঙ্কা করেছিলেন দেবরাজ এবং তার স্ত্রী অদিতি মুন্সি।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের