নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকালে গ্রেফতার আর বিকেলের আগেই জামিন। কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয় মোড় গার্ডেনরিচের বহুচর্চিত তোলাবাজি মামলায়। ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল আদালতে জামিন পেতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। অভিযোগকারীর মামলা প্রত্যাহারেই বদলে গেল পুরো আইনি সমীকরণ।
সোমবার সকাল প্রায় ৮টা নাগাদ ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গার্ডেনরিচ থানার পুলিশ গ্রেফতার করে তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে। তার বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক গুরুতর ও জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। মেটিয়াবুরুজের ব্যবসায়ী মহম্মদ শাদাব অভিযোগ করেন, ২০২৩ সালের জুন মাসে শামস ইকবাল ও তার সহযোগীরা ৭০ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এই ঘটনায় শামস ইকবাল ওরফে অনিল, মহম্মদ ফারাজ ওরফে বুন এবং ফিরোদ কুরেশি ওরফে চুরি ফিরোজের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। তবে মামলাটি আদালতে উঠতেই নাটকীয় মোড় আসে। অভিযোগকারী নিজেই মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা জানান। ফলে মামলায় আপত্তি জানানোর সুযোগ থাকেনি সরকারি আইনজীবীরও। আদালত জানায়, উভয় পক্ষের মধ্যে মিটমাট হয়ে যাওয়ায় অভিযুক্তকে জামিন দেওয়া হচ্ছে। সেই সিদ্ধান্তের জেরেই গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পান শামস ইকবাল।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের