নিজস্ব প্রতিনিধি , বীরভূম - লরির তলায় চাপা পড়ে প্রাণ হারালেন এক ব্যাক্তি।বৃহস্পতিবার দুপুরে বীরভূম জেলার চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাখুনি মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।একটি লরি উল্টে গিয়ে ,তার তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার চন্দ্রপুর থানার অন্তর্গত সিউড়ি—রাজনগর রুটের হীরাখুনি মোড়ের কাছে।সড়ক দিয়ে যাওয়ার সময় মালপত্র বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঠিক সেই সময় রাস্তার ধারে থাকা এক বয়স্ক ব্যক্তি লরির তলায় চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তি পেশায় ফেরিওয়ালা ছিলেন।ক্রেনের সাহায্যে লরিটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মহম্মদ শরীফ জানান, “হঠাৎ করেই লরিটা বিকট শব্দ করে উল্টে যায়। আমরা ছুটে এসে দেখি একজন লরির তলায় চাপা পড়ে আছেন। তখনই বুঝে যাই ঘটনা খুব গুরুতর। দ্রুত পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়।ঘাতক লরিটিকে আটক করা হয়েছে, তবে চালক ও খালাসি পলাতক। মৃত ব্যক্তির একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।"
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের