নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - মিড ডে মিলের বাজার করতে যাচ্ছে খুদে পড়ুয়ারা। অমানবিক চিত্র ধরা পড়লো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ইশনা গ্রামে। মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় বাজারের ব্যাগভর্তি মাল কচিকাঁচাদের মাথায় তুলে স্কুলে ফেরার দৃশ্য দেখে হতবাক হয়ে গেলো গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রের খবর , শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। অভিযোগ , ইশনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যদিন স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিড ডে মিলের বাজার করতে ছোট ছাত্রছাত্রীদের পাঠান। ব্যাগভর্তি চাল , সবজি , ডাল , তেল এই সবের ভার নিয়ে যখন রাস্তায় হাঁটে কচিকাঁচারা , তখন প্রতিটি মুহূর্তে লড়তে হয় ভারী যানবাহনের দাপটের সঙ্গে। জীবনের ঝুঁকি নিয়েই তাদের ফিরতে হয় স্কুলে। এই ঘটনায় প্রশাসনের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যে বয়সে বই খাতা হাতে নেওয়ার কথা, সেই বয়সে বাচ্চাদের বাজারের ভার বইতে হচ্ছে
স্থানীয় বাসিন্দা হাসিনা বিবি জানান , পড়াশোনা না করিয়ে এইভাবে ছোট ছোট পড়ুয়াদের খাটানো একেবারেই অমানবিক। কেউ এ নিয়ে আপত্তি তুললে শিক্ষকদের রোষানলে পড়তে হয় বলেও অভিযোগ তাদের। বারবার প্রতিবাদ জানানো হলেও স্কুল কর্তৃপক্ষ অশান্তি সৃষ্টি করে। অবশেষে ঘটনার কথা স্বীকার করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকও।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের