নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে SIR আবহে ফের উত্তপ্ত হল রাজপথ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বৃহস্পতিবার দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলপন্থী বিএলওরা। ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র ডাকে সিইও দফতরের সামনে স্লোগান, ব্যারিকেড ভাঙা, ধর্ণা সব মিলিয়ে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত কয়েক দিন ধরে সিইও দফতরের সামনেই অবস্থান চালাচ্ছেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। বৃহস্পতিবারও সেই একই ছবি মিছিল, স্লোগান, আর জোরালো দাবি। তাদের অভিযোগ, রাজ্যে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব বিএলওরা মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্য দিতে হবে। সেই দাবির সুরেই এদিনের মিছিল। মৃত বিএলওদের পরিবার-পরিজনেরাও অংশ নেন আন্দোলনে।
মিছিল যখন সিইও দফতরের দিকে এগোয়, তখনই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে গেলেই ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। অভিযোগ, ব্যারিকেড ভেঙে সিইও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন BLO রা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়।
আন্দোলনকারীদের অভিযোগ, 'আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সময় চাওয়া হয়েছিল। তারপরও আলোচনা না ডেকে আমাদের রাস্তায় আটকে দেওয়া হচ্ছে।' তাদের দাবি, প্রতিদিন কাজের চাপ বাড়ছে, নিরাপত্তা কমছে, অথচ সুবিধা বা সুরক্ষা নেই বললেই চলে।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন