নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR কর্মসূচি নিয়ে দিনের পর দিন উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। একের পর এক মৃত্যু , আতঙ্কের ঘটনায় বিজেপি-সহ নির্বাচন কমিশনকে তুলধনা করছে শাসক গোষ্ঠী ও সিপিআইএম। SIR শুনানিতে ডাক পড়তেই লাইনে দাঁড়িয়ে এবার আতঙ্কিত হলেন বসিরহাটের এক বাসিন্দা। শুনানির দিন লাইনে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে আচমকা অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করতে হল তাকে। ঘটনায় ফের চাঞ্চল্য বসিরহাটে।

সূত্রের খবর , আতঙ্কিত ব্যক্তির নাম হামিদুর গাজী। ঘটনাটি বসিরহাট পুরসভার চার নম্বর ওয়ার্ডের ধলতিথা এলাকার। শুনানিতে ডাক পড়ায় নিয়মানুযায়ী শুক্রবার বিডিও অফিসে লাইনে দাঁড়িয়েছিলেন হামিদুর। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হয়েই অসুস্থ হয়ে যান। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় ডেকে পাঠানো হয় তাকে। সেই নিয়েই চিন্তিত ছিলেন। সেই সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞেস করতেই নার্ভাস হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বাকিদের নজরে আসতেই তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেতেই অসুস্থ হামিদুরকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের টাউন সভাপতি রানা দাস।
হামিদুর জানিয়েছেন , "আমি লাইনে দাঁড়িয়েছিলাম দীর্ঘক্ষণ। এরপর অফিসে ঢুকতেই প্রশ্ন করা হয় আমায়। আমার নাম ছিল না ২০০২ সালের তালিকায়। মায়ের সব ডকুমেন্ট চেয়েছিল আমি নিয়ে গেছিলাম।আমার সব নথিতে বাবার নাম রয়েছে। প্রশ্ন করতেই আমি বলতে পারিনি। তখনই অসুস্থ হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই।"

বসিরহাট তৃণমূলের টাউন সভাপতি রানা দাস বলেন , "SIR প্রক্রিয়ার সুযোগ নিয়ে বৈধ নাগরিকদের অযথা হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে! কেউ অসুস্থ হয়ে পড়ছে। অনেকে আবার আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমরা চাই নির্বাচন কমিশন সঠিক পদ্ধতি অবলম্বন করুক। অন্তত যাদের কাগজপত্র ঠিক আছে তাদের অযথা হয়রানি যেন না করা হয়।সঠিক পদ্ধতিতে শুনানি হলে মানুষ শান্তি পাবে। কাগজ থাকা সত্ত্বেও মানুষকে ইচ্ছাকৃত পশ্নের জালে ফাঁসানো হচ্ছে। আমরা বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বদাই মানুষের পাশে আছি। আমরা SIR নিয়ে প্রতিবাদ করবই।"
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের