নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR শুনানিকে ঘিরে হয়রানির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন টানটান উত্তেজনা। এবার সেই উত্তেজনার ছবি সামনে এল ঢোলাহাট থেকে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা।
রাজ্যজুড়ে চলা SIR শুনানি প্রক্রিয়াকে ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। আর সেই বিক্ষোভের ছবি ধরা পড়ল ঢোলাহাটে। মঙ্গলবার সকাল ৯:৩০ টা থেকে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। SIR শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ জমতে শুরু করে। অভিযোগ, বারবার নোটিশ, নাম-নথি নিয়ে প্রশ্ন তুলে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই ঢোলাহাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন বাসিন্দারা।
বিক্ষোভের জেরে ব্যাহত হয় যান চলাচল। রাস্তা অবরোধ হয়ে পড়ায় সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ চেষ্টা করা হলেও স্থানীয় বাসিন্দারা তাদের নিজেদের জায়গায় অনড়।
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের