নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR শুনানিতে ডাক পেয়েছিলেন বৃদ্ধ। আগামী ৪ ঠা জানুয়ারি তাকে হাজিরা দিতে হত। শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়েছিলেন। এসবের মাঝেই শনিবার সকালে মৃত্যু হল ৮৫ বছরের ধনঞ্জয় চতুর্বেদীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য রিষড়ার রাজনৈতিক মহলে। পরিবারের তরফে অভিযোগ SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।
সূত্রের খবর , দীর্ঘ কয়েক বছর বড়বাজারের একটি স্কুলে কর্মরত ছিলেন ধনঞ্জয় চতুর্বেদী। গত ২৯ শে ডিসেম্বর SIR হেয়ারিংয়ের জন্য নোটিশ আসে তার বাড়িতে। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বাড়িতেই শয্যাশায়ী ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রিষড়ার মাতৃসদনে ভর্তি করা হয় ধনঞ্জয় চতুর্বেদীকে। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।
মৃতের ছেলে রাজেন্দ্র চতুর্বেদীর মতে নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তা বাড়তে থাকে বাবার। নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করে ছেলে বলেন , "নোটিশ পাওয়ার পর থেকেই বাবা ভাবতেন এই বয়সে অসুস্থ শরীরে শুনানিতে কোথায় যাবেন, কী করে যাবেন? যদি নাম বাদ চলে যায় তাহলে কি হবে। এমনিই অসুস্থ ছিলেন এরপর এই দুশ্চিন্তাতেই তাঁর শারীরিক অবস্থাকে আরও খারাপ করে দেয়। এরপরই বাবার মৃত্যু হয়।"
রিষড়ার বিজেপি কাউন্সিলর মনোজ সিং যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি। এরপর মনোজ সিং বলেন, "বৃদ্ধের যথেষ্ট বয়স হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকদের মতে তাঁর পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল। নিজের মৃত বাবাকে নিয়ে রাজনীতি করছেন তাঁর ছেলে। আমি দুঃখিত যে তিনি মারা গিয়েছেন। তবে এগুলো মেনে নেওয়া যায়না।"
এই প্রসঙ্গে রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বলেছেন, "ঘটনা দুঃখজনক তো বটেই, পাশাপাশি এটা খুবই লজ্জার বিষয়। কারণ, রিষড়ার দীর্ঘদিনের প্রবীণ বাসিন্দা ছিলেন ধনঞ্জয় বাবু। তাঁকে এই বয়সে এসেও ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। নোটিশ দিয়ে ডেকে পাঠানো হচ্ছে একজন অসুস্থ মানুষকে। কতটা অমানবিক হলে তবে এমন কাজ করা যায়, এই বিষয়টা ভেবেও অবাক হচ্ছি।"
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের