নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজ্যে চলতে থাকা SIR প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল রাখতে নির্বাচনে কমিশন কড়া নজরদারি শুরু করেছে। এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও আশপাশের রামনগরে পাঠানো হয়েছে দুই বিশেষ পর্যবেক্ষক যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি। তার আগে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দিতে এবং তথ্য যাচাই করতে রাজ্যজুড়ে চলছে SIR। নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছিল, এবার কোনও গাফিলতি বরদাস্ত নয়। সে কারণেই বাংলায় এসে পৌঁছেছেন ৫ স্পেশাল অবজার্ভার। তাদের মধ্যে দুইজনকে বিশেষভাবে পাঠানো হয়েছে নন্দীগ্রাম ও রামনগরে।
বুধবার নন্দীগ্রাম বিধানসভার ERO এর সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্যবেক্ষক। কীভাবে কাজ এগোচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় নজরদারি বাড়াতে হবে সব কিছুই খতিয়ে দেখা হয়। বৃহস্পতিবার রামনগরের ERO এর সঙ্গে বৈঠক করবেন আরও একজন পর্যবেক্ষক। SIR-এর অগ্রগতি পর্যায়ক্রমে পর্যালোচনা করে পর্যবেক্ষকরা আগামী রিপোর্ট পাঠাবেন দিল্লিতে।
কমিশনের এই কঠোর পদক্ষেপে খুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ' একজায়গার বাসিন্দা হয়ে অন্য জায়গার ভোটার তালিকায় নাম তুললে কমিশন তো লোক পাঠাবেই। বকুলতলায় থাকেন, নাম তুলেছেন নন্দীগ্রামে,থাকেন দিল্লিতে, তাও নাম তোলেন নন্দীগ্রামে এসব হলে তদন্ত তো হবেই।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের