নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR নিয়ে বিক্ষোভ থামছেনা সাধারণ মানুষের। দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে মৃত্যু সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত মানুষ আতঙ্কিত হচ্ছে। নির্বাচন কমিশনের গলদ নিয়েও প্রশ্ন তুলেছে বামফ্রন্ট। মঙ্গলবার তাই পথে নেমে বিজেপির ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন বসিরহাট উত্তর এরিয়া কমিটির সদস্যরা।
সূত্রের খবর , প্রতিবাদ মিছিলের মূল দাবি, কোনো বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না। এই দাবিকে সামনে রেখে সিপিএমের বসিরহাট উত্তর এরিয়া কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।মঙ্গলবার বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপাতা এলাকা থেকে মিছিল শুরু হয়। শেষ হয় টাকি রোড অতিক্রম করে ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
হাতে প্ল্যাকার্ডসহ মুখে স্লোগান নিয়ে তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।বিজেপির বিরুদ্ধে চরম বিরোধিতা করেন তারা। নির্বাচন কমিশনকে বিজেপির দালালের বলে উল্লেখ করেন। মিছিল শেষে দফতরের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বসিরহাট উত্তরের সহকারী রিটার্নিং অফিসারওএর কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।
সিপিআইএম কর্মী আমির আলী বলেন , "শুনানির নামে মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। অনেকেরই বৈধ নথিপত্র রয়েছে। তবুও ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম কাটার আশঙ্কা তৈরি করা হচ্ছে। বিজেপির কথামত কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক দলের স্বার্থে প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করা যাবে না। যদি এই সমস্যা চলতেই থাকে তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা।"
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের