নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR হেয়ারিংয়ে ডাকা নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটাল নির্বাচন কমিশন। তিনবারের সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেবকে কেন শুনানিতে ডাকা হয়েছে, তা স্পষ্ট করে জানানো হলো কমিশনের তরফে। এনুমারেশন ফর্মে একটি নির্দিষ্ট তথ্যের ঘাটতির কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, দেব ও তার পরিবারের জমা দেওয়া এনুমারেশন ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে সংযোগের যে নির্দিষ্ট অংশটি পূরণ করা বাধ্যতামূলক ছিল, সেটি খালি ছিল। এই তথ্যগত ত্রুটির কারণেই দেব এবং তার পরিবারের সদস্যদের SIR হেয়ারিংয়ে ডাকা হয়েছে। এর আগেই দেবকে হেয়ারিংয়ে তলব করার খবরে শাসকদল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল।
শাসকদলের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল, জনপ্রিয় সাংসদ-অভিনেতাকে অযথা হেনস্থা করা হচ্ছে। তবে কমিশনের ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে, বিষয়টি পুরোপুরি নথিগত এবং প্রক্রিয়াগত। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি দেবের সঙ্গে তার মা, বাবা ও বোন যাদবপুরের কাটজুনগর হাই স্কুলে নির্ধারিত হেয়ারিং সেন্টারে উপস্থিত থাকবেন।
এই প্রসঙ্গে দেব নিজেও মুখ খুলেছেন। তিনি বলেন, 'কোনও না কোনও কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিষ্কার বলতে চাই, আমি একজন ভারতীয়। আমাদের দেশে যা আইন আছে, আমাকে তা মানতেই হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয়, আমি সেটা ফলো করব। ব্যক্তিগতভাবে আমার এতে বলার কিছু নেই।'
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের