নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - SIR প্রক্রিয়া ঘিরে ফের বিতর্কের ঝড়। এবার ফের বিতর্কের মুখে পিংলার BLO। পিংলায় ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি করছেন BLO নন, তার স্বামী তাও আবার স্থানীয় তৃণমূল নেতার উপস্থিতিতে। ভাইরাল ভিডিও ঘিরে কার্যত উত্তাল বঙ্গ রাজনীতি।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পিংলা বিধানসভার খড়গপুর ২ ব্লকের তেঁতুলমুড়ি ১৩২ নম্বর বুথে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, BLO কবিতা রাউত দের বদলে তার স্বামী ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি করছেন। তার পাশে রয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যও। সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এই ভিডিও ঘিরে সমালোচনার সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ SIR প্রক্রিয়াকে প্রভাবিত করতে ও ভোটার তালিকা ‘ম্যানিপুলেট’ করার জন্যই এই কাজ করছে শাসকদল। ভাইরাল ভিডিওর ভিত্তিতে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।
এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সংশ্লিষ্ট BLO কবিতা রাউত দে নিজেও। তিনি স্বীকার করেছেন, 'আমি আইসিডিএস কর্মী। ডিউটির কারণে দিনে সময় পাই না। তাই আমার স্বামীকে দিয়ে স্কুলের সময় ফর্ম বিলির কাজ করাচ্ছিলাম।' তার দাবি, এতে কোনও অনিয়ম হয়নি, কারণ তিনি কেবল দায়িত্ব ভাগ করে দিয়েছেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ দে। তার বক্তব্য, 'পুরোটাই মিথ্যা। BLO-র স্বামী ফর্ম বিলি করছিলেন না, কেবল ওখান দিয়ে যাচ্ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিও ভাইরাল করা হয়েছে।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের