6964e6b24e727_WhatsApp Image 2026-01-12 at 05.06.08
জানুয়ারী ১২, ২০২৬ বিকাল ০৫:৪৯ IST

SIR আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু , শুনানির নোটিশ পেয়ে প্রাণ গেল বাদুড়িয়ার বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল রাজ্যে। বাদুড়িয়া  পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনে শুনানি প্রক্রিয়ার জন্যই মানসিক চাপে পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে SIR প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে শাসক দল। আর এই আবহে ফের SIR শুনানির আতঙ্কে মৃত্যুর খবর সামনে আসছে। মৃতের নাম অনিতা বিশ্বাস,বয়স ৭৫। বাদুড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তিনি। বৃদ্ধার ছেলে কাশিনাথ বিশ্বাস জানান, ' আমার মা এনুমারেশান ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল। কিন্তু ২০০২ সালের তালিকায় নাম না থাকায় প্রথমে হেয়ারিংয়ের জন্য ৫ তারিখ ডাকে। সেখানে নিয়ে যাই সব নথি নিয়ে। তারপর হঠাৎই অসুস্থ হয়ে যায়।'

পরিবারের আরও অভিযোগ, ' সব সময় আমার মা চিন্তা করতে থাকতো। তালিকায় নাম নেই জেলে পাঠিয়ে দেবে। SIR আতঙ্ক  নিয়েই থাকতো সবসময়। ৭ তারিখ অসুস্থ হয়ে পড়ে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।' ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের সংগঠনিক জেলা সভাপতি বুরাহনুল মুকাদ্দিম শাহনাওয়াজ সরদার, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, সুভাষ সাহা ও বনি ভট্টাচার্য-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় তৃণমূল নেতা শাহনাওয়াজ সরদার বলেন, 'যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক। তবে এই যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে এর জন্য নির্বাচন কমিশন দায়ী। ১৯৯৫ সাল ও তার আগের ভোটার তালিকায় ওনার নাম রয়েছে। কিন্তু ২০০২ সালের তালিকায় নাম নেই। কিন্তু এর দায় পরিবারের না নির্বাচন কমিশনের। আমাদেরকে বারবার জিজ্ঞেস করত বুড়ো বয়সে ওনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে না তো, জেলে যেতে হবে না তো? হিয়ারিংয়ে গেছিল কিন্তু সেখানে আধিকারিকরা ওনাকে কিছু আশ্বাস দিতে পারেনি। আর সেই কারণেই এই মৃত্যু। আমরা পরিবারকে সবরকম ভাবে সাহায্য করবো।'

পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব 

যদিও এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে পাল্টা দায়ী করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা পলাশ সরকার বলেন, ' SIR আতঙ্কে মানুষ না তৃণমূল কংগ্রেস আক্রান্ত। সুচিকিৎসা ব্যবস্থা না থাকার জন্য মানুষকে মরতে হচ্ছে। শুধু পশ্চিমবাংলায় SIR হচ্ছে না আরো অন্যান্য রাজ্য হচ্ছে সেখানে কেউ মরছে না। মানুষকে আর ভুল বুঝিয়ে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এদের বিদায় নিশ্চিত।'

আরও পড়ুন

বিরোধী সাংসদের হাতে দিলীপের রাখি, বহরমপুরে প্রশাসনিক বৈঠকে সৌজন্যের নতুন ছবি
আগস্ট ২৮, ২০২৬

সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

কোন্নগরে কাজের টোপে ডেকে শ্লীলতাহানি! ঘটনার পর টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগ, গ্রেফতার যুবক
আগস্ট ২৮, ২০২৬

কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

৬.৭০ লক্ষের লেনদেন, ২৮ অ্যাকাউন্ট, ২৬৮ নম্বর! বর্ধমানে সাইবার জালের বড় হদিশ
আগস্ট ২৮, ২০২৬

দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট

ভাতা পেতে হলে বদলে কাজ করতে হবে! নিজের হাতে স্কুল সাফাই থেকে গাছ বাঁচানোর লড়াই দম্পতির
আগস্ট ২৮, ২০২৬

বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন

পপরকীয়ায় বাধা দেওয়াই কাল! খাটের নিচে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ

'আমাদের মৃত্যুর জন্য দায়ী..', দেওয়ালে বার্তা, একই পরিবারের উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য

রাতের সুবর্ণরেখার ঘাটে জনসমুদ্র ! চন্দনেশ্বরের পথে হাজার হাজার পুণ্যার্থী
আগস্ট ২৮, ২০২৬

রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
 

পড়ুয়াহীন স্কুলে মিড ডে মিলের ভুয়ো হিসাব! সাংবাদিকদের প্রশ্ন শুনেই 'প্রকৃতির ডাকে' দৌড় প্রধান শিক্ষকের
আগস্ট ২৮, ২০২৬

মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ

চমক দিতে নীল রং, কিন্তু টিকল না পিচ! ৩ বছরেই বেহাল রাস্তা, তদন্ত দাবি রায়নায়
আগস্ট ২৮, ২০২৬

রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা

নেপাল থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা
আগস্ট ২৮, ২০২৬

কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা

হাতে রাখি, মেঝেতে পড়ে রক্তাক্ত দেহ! মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী
আগস্ট ২৮, ২০২৬

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

বাড়ি থেকে পালিয়ে সাইকেলে দীঘার পথে ২ নাবালক, ফুলিয়ায় গিয়ে পুলিশের হাতে উদ্ধার
আগস্ট ২৮, ২০২৬

সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা

২৮ দিন নিখোঁজের পর দীঘার কাছে মিলল অন্ধ্রের মৎস্য ট্রলার , উদ্ধারে তৎপর পুলিশ-মৎস্যজীবীরা
আগস্ট ২৮, ২০২৬

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
 

নেপালে পাচারের আগেই ৪ নাবালিকা-সহ ৬ তরুণী উদ্ধার , পানিটাঙ্কিতে এসএসবির অভিযান
আগস্ট ২৮, ২০২৬

২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক

নেপালের মৃতদের স্মরণে বিষাদের রাখি , গাছকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা বসিরহাটে
আগস্ট ২৮, ২০২৬

সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের