নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে একের পর এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কের আবহে শনিবার স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের শাসকদল। দলনেতাদের নিয়ে গঠিত বিশেষ কমিটি মাঠে নেমে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা ও মানসিক সান্ত্বনা দিচ্ছে।
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নাম বাদ পড়া বা সংশোধন সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে নানা অভিযোগ উঠেছে। তারই মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্কে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। এই আবহেই টিটাগড়ে আত্মহত্যা করা কাকলি সরকারের পরিবারের পাশে দাঁড়াতে শনিবার পৌঁছান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ পার্থ ভৌমিক, পরিযায়ী শ্রমিক কল্যাণ দফতরের চেয়ারম্যান সামিরুল ইসলাম এবং বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস।
জনপ্রতিনিধিরা পরিবারের সঙ্গে কথা বলে সবরকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। বাড়ি থেকে বেরিয়ে শশী পাঁজা বলেন,' স্রেফ আতঙ্কের জেরে অসময়ে একটা প্রাণ চলে গেল। কাকলির বাড়ির সবার সঙ্গে কথা বললাম। ওর দুই মেয়ে আছে। ওর স্বামী সবুজের চিকিৎসা চলছে। আমাদের দলের পক্ষ থেকে সারাজীবন তাদের পাশে থাকার আশ্বাস আমরা দিয়েছি। শুধুমাত্র বিজেপির এই ভয় দেখানোর জন্য একটা প্রাণ চলে গেল।'
মন্ত্রী শশী পাঁজা আরও বলেন, ' পরিবারের থেকে শুনলাম, টিভিতে ও বিজেপি নেতাদের ভয় দেখানো সব কথা শুনত আর আতঙ্কে ভুগত, যদি ওকে দেশ থেকে বাইরে চলে যেতে হয়। ভয়েই তাঁর মৃত্যু হয়েছে। আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের পাশে আছি, থাকব। মেয়েরা পড়াশোনা করুক, ভালো থাকুক। যা যা খরচ দরকার, আমরা দিয়ে গেলাম।'
বিজেপি নিশানা করে শশী পাঁজা বলেন, 'এই যে মৃত্যুগুলো হচ্ছে তার দায় বিজেপিকে নিতে হবে। আজ যাকে ওনারা লাশ বলছে সে তার পরিবারের কাছে কি ছিল সেটা একবার এসে দেখতে বলুন। সব জায়গায় রাজনীতির চশমা দিয়ে দেখলে হয় না। বিজেপির ভয় দেখানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। আজ যে মারা গেছে তার বাড়িতেও SIR এর ফর্ম এসেছে এগুলো কি হচ্ছে। খুবই অন্যায় করছে বিজেপি সরকার।'
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের