নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে SIR আতঙ্কে ভুগছিলেন এক পরিযায়ী শ্রমিক। সেই আতঙ্কের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেঙ্গালুরুতে কর্মরত সেরফুল শেখ হকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, মুর্শিদাবাদের নওদা ব্লকের বালি ২ গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামের বাসিন্দা সেরফুল শেখ হক দীর্ঘদিন ধরেই পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। পরিবারের দাবি, রাজ্যে SIR প্রক্রিয়া শুরুর পর থেকেই আতঙ্ক গ্রাস করেছিল তাকে। নানা সামাজিক মাধ্যম ও ইউটিউবে SIR নিয়ে ভুয়ো বা অতিরঞ্জিত ভিডিও দেখে তিনি আরও ভীত হয়ে পড়ছিলেন।
২০০২ সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও সেই তথ্যও তার সন্দেহ দূর করতে পারেনি। আতঙ্কে তিনি বেঙ্গালুরু থেকে ফোন করে স্থানীয় বিএলও রবি মালিত্যাকে নিজের উদ্বেগ জানান। অভিযোগ, সেরফুল বারবার বলছিলেন, তাকে নাকি বাংলাদেশে চলে যেতে হবে। বিএলও তাকে আশ্বস্ত করলেও তার মন থেকে ভয় কাটছিল না।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালে হঠাৎই তীব্র বুকে ব্যথা অনুভব করেন সেরফুল। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। এই খবর তার গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের