নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR আর CAA ঘিরে ছড়ানো গুজবের কারণে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নথিপত্র ঠিকঠাক রাখার তাগিদ। বহু পরিবার বছরের পর বছর শিশুদের জন্ম সার্টিফিকেট না করলেও হঠাৎ করে এখন ভিড় জমাচ্ছেন ডিজিটাল করতে, কেউ নামের বানান সংশোধন করতে, আবার কেউ নতুন করে সার্টিফিকেট তৈরি করতে। সব মিলিয়ে অতিরিক্ত চাপ পড়েছে মেডিকেল কলেজ আর পঞ্চায়েত দফতরের ওপর।
স্থানীয় সূত্রের খবর, বর্তমানে SIR নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। মানুষ সকাল থেকে লম্বা লাইন দিচ্ছে শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির জন্য। লাইনে থাকা অধিকাংশদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কারো শিশুর বয়স দুই বছর আবার ছয় বছর কিন্তু জন্ম সার্টিফিকেট এখনো তৈরি হয়নি। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরেই ভিড় বাড়ছে। শুধুমাত্র মালদহ মেডিকেল কলেজে নয়, জেলার পঞ্চায়েত অফিস গুলিতেও ভিড় বাড়ছে জন্ম সার্টিফিকেট তৈরি আর সংশোধনের। এছাড়াও নামের বানান ভুল থেকে ঠিক করার ভিড় বাড়ছে।
এলাকার এক বাসিন্দা সাদিকুল জানিয়েছেন, "ছয় বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট বানিয়েছিলাম। তখন কেউ বলেনি অনলাইন করতে হবে। এখন পঞ্চায়েত প্রধান বলছেন সার্টিফিকেট নাকি ডিজিটাল করতে হবে না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই আজ এখানে আসতে হলো।"
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, "গত কয়েক সপ্তাহ ধরে একটু ভিড় বেড়েছে। যারা আসছেন তাদের যথাসম্ভব দ্রুত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। মানুষের আতঙ্ক বা গুজবের কারণে কেউ যেন অযথা ভিড় না করেন সেটাও আমরা বারবার জানাচ্ছি। নিয়ম মেনে এলে সবার কাজই হবে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের