নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - মঙ্গলবার থেকে বঙ্গে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা SIR. ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসার বা BLO-রা। তবে এখনও SIR নিয়ে মানুষের মনে সংশয় রয়েছে। আমজনতার সংশয় কাটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়িতে SIR হেল্প ক্যাম্পে বসলেন তিনি।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানিয়েছেন, ”SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আছে। এটা একটা ভোটার-বান্ধব প্রক্রিয়া। আমি এখানে বসেছি মানুষকে এনিয়ে সব বোঝাতে। অনেকেই বুঝতে পারছেন না। কারও কারও সংশয় আছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এনুমারেশন ফর্মে কোথায় কী লিখতে হবে, তা আমি সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছি। এটা কঠিন কিছু নয়।”
শাসকদলকে তোপ দেগে তিনি আরও বলেছেন, ”জনতাকে শুধু ভয় দেখাচ্ছে তৃণমূল। SIR নিয়ে ভুল বোঝাচ্ছে। সেই ভয় এবং ভুল বার্তা যাতে মানুষের মধ্যে না থাকে, সেই কারণে আমি নিজে এখানে আছি। বলতে চাই, SIR নিয়ে উদ্বেগ না করে এই ক্যাম্পে এলে সমস্ত রকম সহায়তা করা হবে। আমার কাছে BLO-দেরও ফোন নম্বর আছে। কারও কোনও অসুবিধা হলে আমরা সেই নম্বর দিয়ে দেব, সরাসরি কথা বলে নিতে পারেন।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের