নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রাজনৈতিক মহলে বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন রাজ্য সরকারের INTTUC এর সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত সকলেই। এছাড়াও শোক প্রকাশ করেছেন শিলিগুড়ি বাসীরা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৯ বছর।

বিশ্বময় ঘোষের শেষকৃত্যে উপস্থিত ছিলেন শিলিগুড়ি রাজনৈতিক মহলের নেতারা। সকলেই একজোট হয় তাঁকে বিশেষ সম্মান জানালেন। গবা নামে পরিচিত ছিলেন তিনি। অনেকেই তাঁকে গবা দা বলে ডাকতেন। শ্রমিকদের জন্য সর্বদা প্রাণ কাঁদত বিশ্বময় বাবুর। তাই তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সকলে।
বাড়ির সামনে ফুল মালা দিয়ে সাজানো শববাহী গাড়িতে সকলেই তাঁকে প্রণাম করেন। এদিন তাঁকে সম্মান জানাতে একত্রিত হন বহু মানুষ। মানুষের জন্য যে সত্যিই কাজ করেছেন , মৃত্যুর পর বুঝিয়ে গেলেন তিনি। সকলেই ভালবাসা সহ সম্মানের জেরে আজকে একজোট তাঁকে শেষবার দেখতে উপস্থিত হন। শববাহী গাড়ির সামনেও কালো রঙের বিশেষ ব্যানারে তাঁর ছবি দিয়ে সাজানো হয়। শববাহী গাড়ির সামনে লেখা ছিল , "যে শূন্যতা আজ তৈরি হল তা অপূরণীয়। তাঁর পরিবার আত্মীয় স্বজন সহ সকলের প্রতি জানাই গভীর সমবেদনা।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের