নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ব্যাগ , মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা এখন নিত্যদিনের সমস্যা। কখনও হারিয়ে যাচ্ছে , আবার কখনও চুরি হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হারিয়ে যাওয়া ব্যাগ , মোবাইল ফোন পাওয়া যায়না বললেই চলে। তবে কথায় আছে পুলিশ চাইলে সব পারে। তেমনই করে দেখাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। হারিয়ে যাওয়া এক ব্যক্তির ব্যাগ ফিরিয়ে দিল মাত্র ৬ ঘণ্টায়।
সূত্রের খবর , মাটিগাড়া থেকে রাজু চৌধুরী নামে এক ব্যক্তি টোটো করে শিলিগুড়ি আসছিলেন। ভুলবশত তিনি ব্যাগ ফেলে নেমে যান। ওই ব্যাগে ছিল হাজার ছয়েক টাকা সহ মূল্যবান কাগজপত্র। এরপর শিলিগুড়ি থানায় এসে যোগাযোগের পর অভিযোগ দায়ের করেন। প্রায় ঘন্টা দুয়েক পরে টোটোওয়ালা নিজেই পুলিশের কাছে এসে জানায়।
এরপর পুলিশ সঙ্গে সঙ্গে শিলিগুড়ি থানায় সবটা জানায়। পরে পুলিশ ওই টোটোওয়ালাকে থানায় ডেকে পাঠান। থানায় এসে উনি ব্যাগ দিয়ে যান। এরপর ব্যাগ তল্লাশি করা হয়। ব্যক্তিটি জানিয়েছেন , তার ব্যাগে সবকিছুই আগের মত রয়েছে। কোনকিছুই খোয়া যায়নি। খুশি হয়ে ব্যক্তি টোটোওয়ালাকে পুরস্কৃত করতে চাইলে তিনি অস্বীকার করেন। সততার নিদর্শন হিসেবে নিজেকে তুলে ধরেন।
রাজু চৌধুরী বলেছেন , "ব্যাগে টাকা-পয়সার চেয়েও অনেক মূল্যবান কাগজপত্র ছিল। যেগুলো না পাওয়া গেলে চরম সর্বনাশ হতে পারত। আমি পুলিশ সহ সৎ টোটোওয়ালাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এত দ্রুত সবকিছু হয়ে যাবে ভাবতে পারিনি।"
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের