নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিইও দফতরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পুলিশকে ঘটনার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে আদালতের তরফে।
গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী BLO দের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান তোলার পাশাপশি জুতো দেখানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবীর পক্ষ থেকে আদালতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। তার আইনজীবীর দাবি, সিইও দফতরের গেটের মুখ বন্ধ করে কী করে বিক্ষোভ দেখানোয় অনুমতি দেয় কমিশন, তা নিয়ে সংশয় রয়েছে।
পাশাপাশি ওই ভবনের ২০০ মিটারের মধ্যে কোনও সভা বা বিক্ষোভ না করার নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। অন্যদিকে, শুভেন্দুকে হেনস্থার অভিযোগ নিয়ে রাজ্যের আইনজীবীর বক্তব্য, তারা এই ব্যাপারে রিপোর্ট দিতে চান। রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে কিছু সময় প্রয়োজন। ৫ মার্চ পর্যন্ত সময় চাওয়া হয় তাদের তরফে।
দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাইকোর্টের পক্ষ থেকে পুলিশকে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, আপাতত বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় রাজ্যকে। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মার্চ।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের