68cd870d5ef86_8db18280-aeed-4f4a-8859-4c04bcc0047a
সেপ্টেম্বর ১৯, ২০২৫ রাত ১০:০৯ IST

সিএএ ও এনআরসি নিয়ে বিস্ফোরক আক্রমণ, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মতুয়া নেত্রীর

নিজস্ব প্রতিনিধি , হুগলী - সিএএ ও এনআরসি নিয়ে ক্ষোভে ফুঁসছেন মতুয়া নেত্রী মমতা বালা ঠাকুর। একের পর এক আইন এনে মতুয়াদের হাতের গোলাম বানানোর অভিযোগ তুললেন তিনি। বললেন, উদ্বাস্তু মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর কড়া আক্রমণ ,”এই আইন মানুষের জীবন দুর্বিষহ করছে।”

 অল ইন্ডিয়া মতুয়া সংঘের লোক সভা 

সূত্রের খবর, রাজ্যসভা সাংসদ ও মতুয়া নেত্রী মমতা বালা ঠাকুর মনে করিয়ে দেন, ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে যে ‘কালা আইন’ তৈরি হয়েছিল, তার প্রতিবাদে ঠাকুরবাড়ির বড়মা বীণাপাণি ঠাকুর ও তাঁর স্বামী অনশনে বসেছিলেন। তিনি বলেন, “আমার শ্বশুর উদ্বাস্তুদের অধিকার নিয়ে দেশভাগের সময় থেকেই লড়েছেন। সেই লড়াই আমিও চালিয়ে যাব। যতদিন বেঁচে আছি, এই আন্দোলন চলবে।”

মতুয়া নেত্রী মমতা বালা ঠাকুর 

তিনি আরও জানান, বিভিন্ন বিধানসভা এলাকায় ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচি চলছে। বড়মা বীণাপাণির জন্মউৎসব উপলক্ষে ১৯ অক্টোবর রাত বারোটার পর কলকাতায় বৃহত্তর আন্দোলনের তারিখ ঘোষণা হবে। প্রয়োজনে দিল্লিতেও যাবেন তাঁরা।

পরিবারের সদস্য বিজেপি নেতা শান্তনু ঠাকুরের প্রসঙ্গ টেনে অপমানের সুরে মমতা বালা বলেন, “মতুয়া ধর্মের বিভীষণ তিনি। আরএসএস ও বিজেপি তাকে দিয়ে মতুয়া সম্প্রদায়কে ধ্বংস করতে চাইছে। কিন্তু মতুয়ারা কোনও ফর্ম ফিলাপ করবে না।” তাঁর দাবি, বিজেপি ভোটের জন্য ছলচাতুরিতে নাগরিকত্ব আইন নিয়ে হিন্দু কার্ড খেলছে, কিন্তু এই আইনে মতুয়া ধর্মের কোনও উল্লেখ নেই।

পরিবারের সদস্য বিজেপি নেতা শান্তনু ঠাকুর

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, “হিন্দু না মুসলিম বোঝাতে জামা প্যান্ট খুলতে হচ্ছে, এ কোন স্বাধীন দেশ? বাংলা ভাষা বললেই গ্রেপ্তার করা হচ্ছে। ইংরেজদের তাড়ালেও আমরা আজ পরাধীন। বিজেপি কি ঠিক করবে আমরা কী খাব, কোন ভাষা বলব?”

মমতা বালা অভিযোগ করেন, বিজেপি মন্ত্রীরা নিজ নিজ বাড়িতে ফর্ম ফিলাপের ক্যাম্প করে বিপুল পরিমাণ টাকা তুলছেন, যার হিসেব নেই। তাঁর হুঁশিয়ারি, “আগামী বিধানসভা ভোটে মানুষ এর জবাব দেবে। কেন্দ্র যদি নাগরিকত্ব নিয়ে নিঃশর্ত আইন না আনে, তবে নেপালের মতো পরিস্থিতি ভারতে তৈরি হবে!  মোদী, অমিত শাহ এটা জেনে রাখুন।”

মোদি অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতা বালা ঠাকুরের 

মতুয়া সম্প্রদায়কে একজোট থাকার ডাক দিয়ে তিনি শেষ বার্তা দেন, “একজনেরও নাগরিকত্ব বাতিল হলে আমরা সবাই তার পাশে থাকব। মানুষকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না, এই লড়াই আমরা শেষ পর্যন্ত চালাব।”

আরও পড়ুন

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
জুন ১২, ২০২৬

রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...