নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শিবপুরে অভিজাত আবাসনে গুলি চালানোর ঘটনায় নয়া মোড়। অবৈধ আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময় ভুলবশত স্ত্রীকে গুলি করলেন স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অস্ত্র আইনের মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বুধবার সকালে শিবপুরের এক অভিজাত আবাসনের ফ্ল্যাটে ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনা। গোপাল যাদব অবৈধ আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন। সেই সময় খাটের পাশে চেয়ারে বসে ছিলেন তার স্ত্রী পুনম। আচমকাই বেকায়দায় গুলি ছুটে গিয়ে লাগে পুনমের ঘাড়ে। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা, দ্রুত পুনমকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
পুনমের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বৃহস্পতিবার পুলিশ হাসপাতালে গিয়ে পুনমের বয়ান রেকর্ড করে। পুনমও স্বামীর বক্তব্যের মতোই বলেন, আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময়ই ভুল করে গুলি লেগেছিল। তবে দম্পতি সত্য বলছেন কিনা, নাকি গোপাল ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে ক্ষতি করতে চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তদন্তকারীদের মনে।
অভিযুক্ত স্বামী গোপালের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার পর তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, গুলি লাগার পর আগ্নেয়াস্ত্রটি লুকোতে চেষ্টা করেছিলেন গোপাল। কিন্তু তার আগেই পুলিশ অস্ত্রটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে।
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের