নিজস্ব প্রতিনিধি , মালদহ - বোনকে শেষবার চোখের দেখা দেখতে পারলেন না। খবর পেয়েই সবকিছু ফেলে দৌড় মারেন বোনের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে রেল লাইন পারাপার করতে গিয়েই মালদহ বালুরঘাটগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মহিলার। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়।
সূত্রের খবর , মহিলার নাম নূরজাহান বিবি। বয়স ৬৫ বছর। সকালে ভালুকডাঙায় বোনের মৃত্যু হয়। খবর শুনে হাউহাউ করে কাঁদতে কাঁদতে বোনকে দেখতে গিয়েই এই দুর্ঘটনা। স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারে খবর পাঠান। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তে পাঠানো হয়।
মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া। পরিবারের লোকেরা এতটাই কান্নায় ভেঙে পড়েন যে তাদের সামাল দিতে পারছিলেন না স্থানীয়রা। কিছুতেই মৃতদেহ নিয়ে যেতে দেবেন না পরিবারের লোকেরা। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মত। একইদিনে দুই বোনকে হারাল স্থানীয়রা। এলাকার সকলেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের