নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা- ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। রবিবার ব্যারাকপুর পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে সেনাবাহিনীর শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার আয়োজন হয়েছিল। দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা অংশ নেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কিন্তু পরীক্ষা চলাকালীনই হঠাৎ সন্দেহ জাগে কর্তব্যরত পরীক্ষকদের মনে। কয়েকজন প্রার্থীর অস্বাভাবিক আচরণ চোখে পড়তেই শুরু হয় তল্লাশি।

সূত্রের খবর, তল্লাশিতে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। একাধিক পরীক্ষার্থীর কানে গোপনে রাখা ছিল ক্ষুদ্র আকৃতির ব্লুটুথ ডিভাইস। বাইরে থেকে উত্তর সংগ্রহের মাধ্যমে প্রশ্নের উত্তর লিখছিলেন তারা। সঙ্গে সঙ্গেই ২৩ জনকে হাতেনাতে ধরা হয় ও ব্যারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে খবর।ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে মোট ২০টি ব্লুটুথ ডিভাইস।
ধৃতদের মধ্যে ২১ জনের বাড়ি হরিয়ানায় এবং বাকি দু’জনের বাড়ি উত্তরপ্রদেশে। সোমবার সকলকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এর পেছনে একটি সুসংগঠিত জালিয়াতি চক্র সক্রিয়। পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে বাইরে থেকে প্রশ্নের উত্তর পাঠানোর এই ফাঁকি দেওয়ার পরিকল্পনা বহু আগেই সাজানো হয়েছিল বলে মনে করছে পুলিশ।
এই ঘটনার পর সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, শুধু ব্যারাকপুর নয়, দেশের অন্য কোনও কেন্দ্রে একইভাবে জালিয়াতির চেষ্টা হয়েছে কি না। ইতিমধ্যেই ব্লুটুথ ডিভাইস সরবরাহকারী ও মূলচক্রের সন্ধানে নেমেছে পুলিশ।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় এমন জালিয়াতি অত্যন্ত গুরুতর অপরাধ। সেনা কর্তৃপক্ষের সঙ্গেও পুলিশ যোগাযোগ রেখেছে। ঘটনার পর আগামী দিনে এ ধরনের পরীক্ষা আরও কড়া নিরাপত্তার অধীনে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের