নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সন্দেশখালির তাণ্ডব মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ভয়াবহ ধাক্কা। ঘটনায় গুরুতর জখম সাক্ষী ভোলা ঘোষ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের। শেখ শাহজাহান জেলে বন্দি থাকা অবস্থায় সাক্ষীর গাড়ি এমন রহস্যজনক দুর্ঘটনায় পড়া নিছক দুর্ঘটনা, নাকি সাক্ষী সরানোর পরিকল্পিত ষড়যন্ত্র তা নিয়ে উঠছে প্রশ্ন।
বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ-মালঞ্চ রোডে, বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে। আদালতে হাজিরা দিতে ছেলেকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন ভোলা ঘোষ। জানা যায়, সামনের সিটে ছিলেন ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালক শাহানুর। পিছনের সিটে বসেছিলেন ভোলা ঘোষ। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আচমকাই তাদের গাড়িতে ভয়াবহ ধাক্কা মারে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ধাক্কার অভিঘাতে গাড়িটি রাস্তার ধারে থাকা ভেড়িতে পড়ে যায়।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সত্যজিৎ এবং চালক শাহানুরের। রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম ভোলা ঘোষকে দ্রুত মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রাকটিও ধাক্কার পর রাস্তার ধারে উল্টে যায়। কিন্তু ঘটনার পর থেকেই চালক পলাতক। পুলিশের মধ্যেই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
তবে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি দেখে সাধারণ দুর্ঘটনা বলে মানতে রাজি নন কেউই। কারণ মৃত ও আহত তিনজনই সন্দেশখালি-কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা সিবিআই মামলার সঙ্গে যুক্ত। ভোলা ঘোষ সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী। আর ঠিক আদালতে যাওয়ার পথে তাদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় সন্দেহের তির উঠছে ষড়যন্ত্রের দিকেই।
ঘটনায় আহত ও শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ জানান, ' আমি সকালে ছেলেকে নিয়ে আদালতে যাওয়ার জন্যই বেড়িয়েছিলাম। কিন্তু আচমকাই একটা ট্রাক এসে ধাক্কা মারে। পুরো গাড়ি উল্টে ভেড়িতে পড়ে যায়। পরে অচৈতন্য অবস্থায় আমাদের উদ্ধার করা হয়। ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে পুলিশ।'
ঘটনা প্রসঙ্গ বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী কালিচরণ মণ্ডল জানান, 'শেখ শাহজাহান এই ভোলা ঘোষের বিরুদ্ধে চেক বাউন্সের কেস করে কিন্তু আদালত সেই কেস খারিজ করে দেয়। পরবর্তীতে শেখ শাহজাহান ভোলা ঘোষের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করে সেই কেসেরই হাজিরা ছিল আজ। সেখানে আসতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা পরে জানা যাবে।'
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের