694ac66422cef_IMG-20251223-WA0329
ডিসেম্বর ২৩, ২০২৫ রাত ১০:১৩ IST

শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন নতুন ধরণের স্যুপ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতে স্যুপ জিনিসটার জনপ্রিয়তা ভীষণ। হাড় কাঁপানো ঠান্ডায় গরম গরম স্যুপ আর ব্রেড যদি হয় তাহলে জমে যাবে। অনেক ধরণের স্যুপ খেয়ে থাকেন সকলে। তবে নতুন কিছু চেষ্টা করতে ক্ষতি কি। তেমনই বানিয়ে ফেলুন ব্রকোলি, কড়াইশুঁটি, কাঠবাদামের স্যুপ।

রন্ধন প্রণালী -

শীতের সকালে যদি গরম গরম স্যুপ থাকে তার চেয়ে ভাল আর কী হতে পারে। তবে চির পরিচিত চিকেন বা সুইটকর্ন স্যুপ নয়। ব্রকোলি, কড়াইশুঁটি দিয়ে বানানো যায় ক্রিমের মতো ঘন সুস্বাদু স্যুপ। কড়াইয়ে অল্প তেল নিয়ে রসুন হালকা ভেজে দিয়ে দিন পেঁয়াজ কুচি। টুকরো করা ব্রকোলি, কড়াইশুঁটি হালকা নাড়াচাড়া করে জলে সেদ্ধ করে নিন। কাঠবাদাম হালকা রোস্ট করে কুচিয়ে নিন। সেদ্ধ করা ব্রকোলি, কড়াইশুঁটি মিক্সারে ঘুরিয়ে নিন।

এবার কড়াইয়ে মাখন দিয়ে ব্রকোলির মিশ্রণটি দিন। যোগ করুন অল্প জল এবং দুধ। স্বাদমতো নুন, গোলমরিচ দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। উপর থেকে কাঠবাদামকুচি ছড়িয়ে দিন। ইচ্ছা করে ক্রিম ছড়িয়ে খেতে পারেন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের