নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - মৃদু হিমেল হাওয়ায় মেতেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাদ যায়নি উপকূলও। মিষ্টি হিমেল বাতাসে সূর্যোদয় দেখতে দীঘায় ভীড় জমালো পর্যটকরা। সমুদ্রের গর্জন সঙ্গে সূর্যোদয়ের সোনালী আভা, প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর রূপে নিমগ্ন সমুদ্রপাড়। হালকা চাদর গায়ে দিয়েই শীতের সকালে সৈকতে ঘুরছেন বহু মানুষ।
ক্যালেন্ডারে নভেম্বরের পাতা উল্টাতেই বদলে গেলো রাজ্যের আবহাওয়া। মৃদু শীতল প্রভাব থেকে মোটে বাদ পড়েনি দীঘা সমুদ্রসৈকত। সমগ্র সমুদ্রতট হয়ে উঠেছে দ্বিগুণ সুন্দরী। সকালে আলো ফোটার সঙ্গেই চারিদিক ঢেকেছে হালকা কুহেলিকায়। সেই কুয়াশার আবরণ ভেদ করেই শীতের নরম হওয়ার সঙ্গে সমুদ্র গর্জন সৃষ্টি করেছে এক বিশেষ আবহের। চাদর গায়ে দিয়েই রোদ মাখতে বিভোর পর্যটকরা। এনে দিয়েছে আলাদা এক প্রশান্তি। কেউ হাঁটছেন সমুদ্রসৈকতে, কেউ রোদ পোহাতে মত্ত আবার কেউ পাড়ে বসে উপভোগ করছে অপরূপ শোভা।

সব ঋতুরই আলাদা তাৎপর্য থাকে, গ্রীষ্ম বর্ষার মতো শীতকালেও দীঘা প্রত্যেক পর্যটকের অন্যতম আকর্ষণ কেন্দ্র। বর্ষায় সমুদ্রসৈকতের মাতাল রূপ যেমন পর্যটকদের কাছে মনোরম দৃশ্য তেমনি শীতকালেও রোদে গা গরম করতে আগমণ ঘটে পর্যটকদের।
স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানিয়েছেন ," নভেম্বরের মাঝামাঝি থেকে আরও জোরকদমে ঠান্ডা পড়বে। শীত বাড়লে ছুটি কাটাতে পর্যটকদের আনাগোনা বাড়বে, এরফলে ব্যবসাতেও উন্নতি ঘটবে ।"
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের