নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ২০২৩ সালের মে মাসে মেতেই-কুকি সংঘর্ষ শুরু হয় মণিপুরে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় রাষ্ট্রপতি শাসন শুরু হয় উত্তর-পূর্বের এই রাজ্যে। আগামী ১২ ফেব্রুয়ারি মণিপুরে শেষ হতে চলেছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। শীঘ্রই সরকার গঠন করা হবে মণিপুরে। এর আগে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে মণিপুরের এনডিএ বিধায়কদের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, “সোমবার দিল্লিতে একটি জরুরি বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে মণিপুরের সমস্ত এনডিএ বিধায়কদের। সম্প্রতি বিজেপি বিধায়কদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গিয়েছে। এবার এনডিএ বিধায়কদের তলব করা হয়েছে। মনে করা হচ্ছে, নতুন সরকার গঠনের জন্যই বৈঠকে ডাকা হয়েছে।“
বৈঠকে কি নিয়ে আলোচনা করা হবে, তা জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, মণিপুরে রাষ্ট্রপতি শাসনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা করা হতে পারে। উল্লেখ্য, মণিপুরের পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় গত বছর ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...