নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একের পর এক অভিযানে নতুন নতুন তথ্য উঠে আসছে প্রাক্তন বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে। রবিবার তার রাজারহাটের বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা কেনার রসিদ ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। এই নথিপত্র ঘিরেই এখন নতুন করে প্রশ্ন উঠছে তার সম্পত্তির উৎস ও আর্থিক লেনদেন নিয়ে।
তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই সব্যসাচী দত্তকে ঘিরে তদন্ত জোরদার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। রবিবার তাকে সঙ্গে নিয়েই একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। প্রথমে বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে তার অফিস এবং সংলগ্ন একটি ক্লাবে অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
এরপর বিকেল নাগাদ পুলিশ তাকে নিয়ে যায় রাজারহাটের একটি অভিজাত আবাসনে। সেখানে সব্যসাচীর নামে থাকা দুটি ফ্ল্যাটে শুরু হয় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। বিশেষ করে ১৩ তলার একটি ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালান তদন্তকারীরা। জানা গেছে, তল্লাশিতে বিপুল পরিমাণ সোনা কেনার রসিদ উদ্ধার হয়েছে। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রও পাওয়া গেছে। এই নথিগুলি খতিয়ে দেখে সম্পদের উৎস, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য অনিয়মের সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের