6919dee4c8472_image (71)
নভেম্বর ১৬, ২০২৫ বিকাল ০৭:৫৬ IST

সবচেয়ে সফল মুখ্যমন্ত্রী নীতিশকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন , অস্বস্তিতে পড়ে পাল্টা সাফাই শাসক দলের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই রাজনৈতিক অঙ্গন সরগরম। আর সেই মুহূর্তেই তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার এক্স পোস্ট ঘিরে শাসকদলের অন্দরে অস্বস্তি। বিজেপির জোট নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে অভিনন্দন জানানোয় প্রশ্ন উঠছে তার রাজনৈতিক অবস্থান নিয়েই।

বিহারে বিপুল জয়ের পর নীতিশ কুমারকে নিয়ে শত্রুঘ্ন সিনহার সম্প্রতি সামাজিকমাধ্যম পোস্টকে ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে। নীতীশ কুমারকে ‘বিহারের সবচেয়ে প্রশংসিত’, ‘ভদ্র’ এবং ‘সফল’ মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করতেই সৃষ্টি হয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ চাপা অস্বস্তি। তিনি তার পোস্টে লেখেন, 'যে সরকার বিহারবাসীর পাওয়ার কথা ছিল, সেই সরকারই পেয়েছে বিহার। এর জন্য বিহারবাসীকে অভিনন্দন। নীতীশজিকে অভিনন্দন, তিনি সবচেয়ে দীর্ঘ সময়ের, বিশ্বস্ত ও সফল মুখ্যমন্ত্রী।' শুধু তাই নয় এই পোস্টে তিনি ট্যাগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে।

তৃণমূলের একাধিক লোকসভা সাংসদ ইতিমধ্যেই জানিয়েছেন এই আচরণ দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, সংসদীয় দলের পক্ষ থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত। পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

যদিও বিষয়টি নিয়ে পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, ' শত্রুঘ্ন সিনহার মন্তব্য কখনই দলের মন্তব্য নয়। বিহারে বিজেপিকে জেতাতে নির্বাচন কমিশন যে কারচুপি করেছে সেটা যথেষ্ট স্পষ্ট। সেখানে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা এরম মন্তব্য কেন করলেন সেটার ব্যাখা একমাত্র তিনি নিজেই দিতে পারবেন। দল নিশ্চিত ভাবে এটা পর্যালোচনা করছে। তবে যেহেতু উনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি তাই ওনার কোনো মন্তব্য করার আগে এটা মনে রাখা উচিত যে ওনার মন্তব্যে যেন দলের কোনো সহকর্মী আঘাত না পায়।'

এদিকে বিজেপির গেরুয়া শিবির অবশ্য শত্রুঘ্নের পোস্টকে স্বাগত জানিয়ে বলছে, ' তিনি তো আগে বিজেপির দল করতেন তাই সেইসময় থেকেই হয়তো উনি এই ধরনের পোস্ট করেছেন। এটাই প্রমাণ করে নীতীশের জনপ্রিয়তা সর্বত্র সমান। তাদের মতে, শত্রুঘ্ন হয়তো বিহারের মাটির টানেই প্রকৃত অনুভূতি প্রকাশ করেছেন।’

আরও পড়ুন

এক হোটেলে ৪০ ট্রেড লাইসেন্স! নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আগস্ট ২৭, ২০২৬

নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন

পুজোর আগে চিনিতে কোপ! টাকা থাকলেও ইচ্ছেমতো মিলবে না চিনি
আগস্ট ২৭, ২০২৬

পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা

যাদবপুরের অশান্তির নেপথ্য খুঁজতে তৎপর কমিশন, শুরু হল নথি বিশ্লেষণ
আগস্ট ২৭, ২০২৬

যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন

ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড খোলাকে ঘিরে ধুন্ধুমার , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অভিষেকের
আগস্ট ২৭, ২০২৬

অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা

রাখিতে মহিলাদের জন্য এক বছরের ফ্রি রিচার্জ ! প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া
আগস্ট ২৭, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি

ফের হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের , ৮০৩ কোটির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি খারিজ আদালতের
আগস্ট ২৭, ২০২৬

পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে

গান গাওয়ানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটক , পুলিশের জালে ৪ যুবক
আগস্ট ২৭, ২০২৬

তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়

গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর ! ৩১শে অগস্টের মধ্যে e-kyc না করলে হতে পারেন সমস্যার সম্মুখীন
আগস্ট ২৭, ২০২৬

ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা

ভিনরাজ্যে নয় , এবার নিজের গ্রামেই রোজগার ! পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

সকাল থেকে ভ্যাপসা গরম, দুপুর গড়াতেই মেঘ-বৃষ্টি-বজ্রের দাপট ! হাতে রাখির সঙ্গে এবার 'ছাতা' হোক ভাইয়ের স্পেশাল গিফট
আগস্ট ২৭, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বিচারকের কার্ড হাতিয়ে টাকা লোপাট! বিচার পাচ্ছে না খোদ বিচারক, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের