নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনেক জল্পনার পরেও তাকেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিজ্ঞতা বহু বছরের। অধিনায়ক হিসেবে মন্দ না হলেও গত বছর কলকাতার হয়ে কিছুই করতে পারেননি। তবে অভিজ্ঞতার জেরে রাহানের ওপরেই ভরসা রাখল কেকেআর টিম ম্যানেজমেন্ট। অধিনায়কত্ব পেয়েই দল নিয়ে আশাবাদী অজিঙ্ক রাহানে। পাশপাশি হর্ষিত রানার চোট নিয়েও আফসোস করলেন তিনি।
নাইটদের দায়িত্বভার নিয়েই রাহানে বলেছেন , "প্রতি বছরই আলাদা চ্যালেঞ্জ থাকে। আমাদের ইতিবাচক থাকতে হবে। দলকে নেতৃত্ব দেওয়া গর্বের বিষয়। চ্যালেঞ্জকে সব সময় সুযোগ হিসাবে দেখি। পারফেক্ট ম্যাচ বলে কিছু হয় না। আমরা ইউনিট হিসেবে ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। তবে আমাদের ব্যাটিং ভীষণই শক্তিশালী কারণ সকলেই দারুণ ছন্দে আছে।"
হর্ষিত রানার চোট নিয়ে রাহানে বলেছেন , "ও দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওর বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। তবে আমরা চেষ্টা করছি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।" ইতিমধ্যেই রানার বিকল্প হিসেবে কয়েকজনকে ডাক পাঠিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সীমারজিৎ সিং , নভদ্বীপ সাইনির মত পেসার এসেছে নাইট শিবিরে। খুব শীঘ্রই চূড়ান্ত নাম ঘোষণা হতে পারে। সাম্প্রতিক ছন্দের জেরে যদিও সীমারজিৎ সিংকে এগিয়ে রাখছে ক্রিকেটপ্রেমীরা।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের