নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর – সোমবার সাতসকালে ভূমিকম্প অনুভূত হয় জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছেন তাঁরা। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, এদিন ভোর ৫.৩৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায়। উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে। কম্পনের কেন্দ্রস্থল থেকে ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা ও ২১ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনগর। রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৪.৮।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় এক বাসিন্দার দাবি, এই অঞ্চলে তিনি যত বছর বসবাস করছেন তার মধ্যে এই ভূমিকম্পই ছিল সবচেয়ে বড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কে দৌড়াদৌড়ি করছে সাধারণ মানুষ।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের