নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি পঞ্চানন তলা Y.M.S.A ক্লাব , আজ আনুষ্ঠানিকভাবে তাদের এবারের রাস পুজোর সূচনা করল খুঁটি পূজার মাধ্যমে। এই খুঁটি পূজোর মধ্য দিয়েই শুরু হয়ে গেল মূল পুজোর জোর প্রস্তুতি। উল্লেখ্য , ক্লাবটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল নারায়ণ পূজোর মাধ্যমে , আর সেই ঐতিহ্য আজও তারা অটুটভাবে ধরে রেখেছে।

সূত্রের খবর , এবছরের থিম - “দুর্গার পরিবার”। যেখানে রাজস্থানের এক টুকরো ঐতিহ্য ধরা পড়বে শান্তিপুরের বুকে। মণ্ডপ নির্মাণে ব্যবহৃত হচ্ছে রাজস্থানের খ্যাতনামা পাথর , যা দর্শকদের চোখে এনে দেবে এক রাজকীয় মায়াবী অনুভব। জানা গেছে , এবছর মন্দিরটির উচ্চতা হবে প্রায় ৫২ ফুট। যা শান্তিপুরে এই বছরের অন্যতম আকর্ষণ হতে চলেছে। দিনরাত পরিশ্রম করে চলেছেন দক্ষ শিল্পীরা , যারা এই থিমকে বাস্তবের রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন নিরলসভাবে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয় , ''এবারের রাস পুজো শুধুমাত্র দৃষ্টিনন্দন থিমেই সীমাবদ্ধ নয় , থাকছে একটি সামাজিক বার্তাও - “পরিবারের ঐক্যেই শক্তি , আর সেই শক্তিই দেবীর আসল রূপ। আশা করছি আমাদের মণ্ডপ সকলের ভালো লাগবে। আমরা চাই রাশ পুজোয় সবাই এসে আমাদের মণ্ডপ সহ ঠাকুর দর্শন করুক।''
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের