নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের আগে ভাঙতে শুরু করল বিজেপির গড়। SIR–এর আবহে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিজেপির উপর আস্থা রাখতে পারছে না সমর্থকরা। এই পরিস্থিতিতেই তৃণমূলে যোগদান করল শান্তিপুর এলাকার প্রায় ৪৩ টি বিজেপি পরিবার।

স্থানীয় সূত্রের খবর , বুধবার নদীয়ার শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর জন্মদিন উপলক্ষ্যে অতি ব্যস্ততার মধ্যে ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তার মাঝেই রবিবার রাতে শান্তিপুরে SIR প্রক্রিয়া নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। সেখানেই তৃণমূল বিধায়কের হাত ধরে শান্তিপুর বাগ আঁচড়া পঞ্চায়েতের প্রায় বিজেপির ৪৩ টি পরিবার তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেয়। আগামী দিনে এই পরিবারগুলি যাতে দলের জন্য ভাল কাজ করতে পারে সেই পথ দেখাবে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানিয়েছেন ,"ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যেভাবে SIR প্রক্রিয়া নিয়ে যেভাবে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে তা সঠিক নয়। সাধারণ বৈধ ভোটারদের যথেষ্ট ক্ষতি করছে এই দল। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে SIR প্রক্রিয়া নিয়ে আমরা আজ একটা পথ সভার আয়োজন করেছি। নির্বাচনে কে জিতবে ,কে জিতবে না তা সাধারণ মানুষ ঠিক করবে। তাই মানুষ তৃণমূলের উন্নয়ের পাশে দাঁড়িয়েছে ,মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে।"
দল পরিবর্তনকারী কৃষ্ণ সরকার জানিয়েছেন,"আমরা বিজেপি সমর্থক ছিলাম। তবে এতগুলি পরিবার তৃণমূলের উন্নয়ন দেখে আমরা আপ্লুত। তাই সকলে আজকের দিনে নিজে থেকে ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করলাম। গতবার বিজেপির হয়ে কাজ করেছিলাম। আমাদের নেতাকে জিতিয়ে ছিলাম। ওনারা ঠিক মতো কাজ কর্ম করছে না তাই আমরা ৪৩টি পরিবার তৃণমূলে যোগ দিলাম।"
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের