নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা ভোটের রণদামামা বেজে উঠেছে। এর আগে প্রথম দফা প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। বুধবার দ্বিতীয় দফায় গেরুয়া শিবিরের প্রার্থী ঘোষণা করা হল। তবে একাধিক জেলার থেকে শান্তিপুরের চিত্রটা বেশ অন্যরকম। প্রার্থী ঘোষণার পর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় বরং হাসিমুখে তাকে মেনে নিয়েছেন দলের কর্মী সমর্থকরা।

সূত্রের খবর , শান্তিপুর বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে স্বপন দাসকে। শান্তিপুর বিধানসভায় গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল যে তাকেই প্রার্থী করা হতে পারে। অবশেষে জল্পনায সিলমোহর দিল বিজেপি। প্রার্থী ঘোষণার পরেই গেরুয়া রঙের আবির নিয়ে রাস্তায় নেমেছে বিজেপির কর্মী সমর্থকরা। শান্তিপুর থেকে স্বপন দাসের জয় অবধারিত বলে আশাবাদী গেরুয়া শিবির। মালা সহ উত্তরীয় পরিয়ে তাকে নিয়ে গতকাল রাতেই বেশকিছুটা এলাকা প্রদক্ষিণ করলেন সকলে। জয় শ্রী রাম ধ্বনি নিয়ে আসন্ন নির্বাচনের জন্য দলের কর্মীদেরও চাগিয়ে দিলেন স্বপন দাস।

নদীয়া জেলার বিজেপির এক্সিকিউটিভ মেম্বার বিমল বিশ্বাস জানিয়েছেন , "আমরা এমন কখনোই ভাবছিনা যে পিছিয়ে পড়েছি। এখনও একমাস সময় আছে আমাদের হাতে। এমন নয় যে আমাদের কাজ বন্ধ ছিল। কাজ আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। সবথেকে বড় বিষয় এটাই যে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দল যাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে আমরা তাকেই মেনে নিয়েছি। যেই প্রার্থী হোক না কেন লড়াই তাকে করতেই হবে। আর আমাদের একজনই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তিপুরে আমাদের প্রতিপক্ষ বলে কেউ নেই। আমরা আগেও জয়লাভ করেছি। এবারও করব। এই নিয়ে কোনো সন্দেহ নেই। মিলেমিশে একসঙ্গে সাধারণের জন্য কাজ করব।"
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের