নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের উপর হামলার ঘটনার পরেই সরাসরি শান্ত থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এলাকাগুলিতে রাজনীতি নয়, মানবিকতার বার্তাই দিলেন তিনি।
সূত্রের খবর, সোমবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটায় দুর্গতদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঠিক সেই সময়েই ঘটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের উপর হামলার ঘটনা। ইটবৃষ্টিতে রক্তাক্ত হন সাংসদ, আহত হন বিধায়ক ও তাদের নিরাপত্তারক্ষীরাও। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী নাগরাকাটায় পৌঁছে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ' আমি চাই না কোনও ধরনের অশান্তি বা সংঘর্ষ ঘটুক। রাজনীতি ভুলে সবাই মিলে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।' তিনি আরও বলেন, 'যে যেখান থেকেই আসুন না কেন, যদি দুর্গত এলাকায় যান, তাহলে মানুষের দুঃখ শুনতে হবে, তাদের সঙ্গে সহমর্মিতা দেখাতে হবে। ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সংযম হারানো উচিত নয়।'
মুখ্যমন্ত্রী এও জানান, তিনি ইতিমধ্যেই রাজ্যের ডিজি-কে ঘটনাস্থলে পাঠিয়েছেন পরিস্থিতি পর্যালোচনার জন্য। পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যাতে উত্তরবঙ্গের কোনও জায়গায় অশান্তি না ছড়ায়।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...