নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - অনালাইনে শাড়ি কিনে দাদুর কাছে টাকা চেয়েছিলেন নাতনি। সময়মত টাকা না পাওয়ায় অভিমানে আত্মঘাতী হলেন দ্বাদশ শ্রেনীর ছাত্রী বিচিত্রা রায়। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর এলাকায়। মেয়ের মৃত্যু মানতে নারাজ পরিবার সহ স্থানীয়রা।
সূত্রের খবর , অনালাইনে একটি শাড়ি কিনে ক্যাশ ডেলিভারি করেছিলেন নাতনি। শাড়ি আসার পর দাদুর কাছে টাকা চাওয়ায় পায়নি নাতনি। দাদু জানিয়েছিলেন পরে দেবে। এরপরই অভিমান করে নিজেকে শেষ করে দেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গলায় দড়ি দেন। কিছুক্ষণ পর কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক প্রতিবেশী জানিয়েছেন , "পড়াশোনায় ভীষণই মেধাবী ছিলেন। ভাল ফলাফল করতেন। যথেষ্ট শান্ত স্বভাবের মেয়ে ছিলেন বিচিত্রা। কখনোই উগ্র মনোভাব প্রকাশ পায়নি। এই সামান্য কারণের জন্য এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। ভাবতেই পারছিনা এমন একটা কাজ করে ফেলবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের