নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আম আদমি পার্টির সঙ্গে দূরত্ব বেড়েছে রাঘব চাড্ডার। দীর্ঘদিন ধরে আপের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ নেই রাঘবের। আপের রাজ্যসভার ডেপুটি লিডার পদে ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার আচমকা তাঁকে এই পদ থেকে সরিয়ে দেয় আম আদমি পার্টি। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন রাঘব।
এদিন ভিডিওতে রাঘবকে বলতে শোনা যায়, “আপ নেতৃত্ব রাজ্যসভাকে বলেছেন, আমায় যাতে আর বলতে দেওয়া না হয়। আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে? আমি তো সাধারণ মানুষের কথা বলি। বিমানবন্দরের দামি খাবার, গিগ কর্মীদের সমস্যা, ব্যাঙ্কের বিষয় নিয়ে কথা বলেছি। তাতে আম আদমির লাভ হয়। তাতে আম আদমি পার্টির সমস্যাটা ঠিক কোথায়? ওরা কেন আমার কণ্ঠরোধ করছে? মানুষের কথা বলা কি অপরাধ? আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকব। মানুষের কথা বলব।“
উল্লেখ্য, বৃহস্পতিবার আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। পাশাপাশি আপের বরাদ্দ সময় থেকে বলার জন্য সময় দেওয়া হবে না তাঁকে। তাঁর বদলে রাজ্যসভার ডেপুটি লিডার করা হচ্ছে অশোক মিত্তলকে। দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপ সাংসদ রাঘব চাড্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ব্লিঙ্কিট ডেলিভারি এজেন্টের পোশাক পরে অর্ডার ডেলিভারি করছেন আপ সাংসদ রাঘব চাড্ডা। ভিডিওতে তুলে ধরা হয়েছে গিগ কর্মীদের প্রতিদিনের সংগ্রাম, ভারতের দ্রুত বাড়তে থাকা দ্রুত কমার্স সেক্টরে আরও ভালো কাজের পরিবেশের দাবি নতুন করে তোলা হয়।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের