নিজস্ব প্রতিনিধি, মানালি – সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশ। কার্যত তুষারপাতে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’ পরিণত হিমাচল। তবে সাদা বরফের সৌন্দর্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মানালিতে। বরফ ও বৃষ্টিপাতে পিচ্ছিল হয়ে পড়ায় মানালিতে বন্ধ ৭০০ টি রাস্তা। কুলুতেও বন্ধ ৯ টি রাস্তা। ২৪ ঘণ্টা যানজটে আটকে পর্যটকরা।
সূত্রের খবর, তুষারপাত, ভূমিধস এবং খারাপ আবহাওয়ার জেরে মানালিতে ৭০০ টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে লাহুল-স্পিতিতে ২৯২ টি, চাম্বাতে ১৩২ টি, মান্ডিতে ১২৬ টি, কুলুতে ৭৯ টি, সিরমউরে ২৯ টি, কিন্নরে ৪ টি, উনাতে ২ টি এবং সোলানে ১ টি রাস্তা বন্ধ রয়েছে। ভারী তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে NH-০৩ (কোকসার-রোহতাং পাস-দারচা-সারচু) এবং NH-৫০৫ (গ্রামফু-বাটাল-লোসার)।
পুরোপুরি অচল হয়ে গিয়েছে মানালি। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,৭৯৭ টি ডিটিআর। এর জেরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ বিভ্রাট। হিমাচল প্রদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে এক্স হ্যান্ডলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। চালু করা হয়েছে জরুরি হেল্পলাইন নম্বর।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের