নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সম্প্রতি রুশ ‘চর’ ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তবে এবার বিদেশ মন্ত্রক ও দিল্লি পুলিশের তদন্তে অসন্তুষ্ট হল সুপ্রিম কোর্ট। কেন যোগাযোগ করতে পারেনি দিল্লি পুলিশ? প্রশ্ন তুলছে দেশের শীর্ষ আদালত।
বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলার শুনানি করছে। মামলার শুনানি চলাকালীন কেন্দ্রের তরফ থেকে অ্যাডিশানাল সলিশিটার জেনারেল ঐশ্বরিয়া ভাটি জানান, আদালতের নির্দেশ মতো ভিক্টোরিয়া বসুর এজেন্টকে কিডন্যাপিং ও ডিজিট্যাল ডকুমেন্ট ট্রজারির মামলা রজু হয়েছে। লুক আউট নোটিশও জারি করা হয়েছে।
সেই সময় আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয় যে “ভিক্টোরিয়া বসু ও তাঁর সন্তানদের কোনও খোঁজ পেয়েছে কিনা ভারত সরকার?” সেই সময় জানানো হয়, তাঁদের সংস্থা রয়েছে সেখানে যোগাযোগ করে বিদেশ মন্ত্রক। কিন্তু তাঁদের জানানো হয়, ভিক্টোরিয়া বসুর অনুমতি ছাড়া তাঁর কোনও তথ্য প্রকাশ করতে পারবে না। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত। তিনি প্রশ্ন করেন, “কোর্টের তত্ত্বাবধানে থাকা শিশুকে নিয়ে কীভাবে উধাও? কেন যোগাযোগ করতে পারেনি দিল্লি পুলিশ?”
উল্লেখ্য, চন্দননগরের বাসিন্দা সৈকত বসু। কর্মসূত্রে দীর্ঘদিন চীনে ছিলেন। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় রাশিয়ার ভিক্টোরিয়া জিগালিনার। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাঁরা বিয়ে করে চন্দননগরের বাড়িতে ফেরেন। তখন সৈকত বসু ও তাঁর পরিবার জানতে পারে ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘এফএসবি’-র প্রাক্তন আধিকারিক। সৈকতের বাবা প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসু।
সৈকতের দাবি, বিয়ের পর থেকে ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য চাপ দেন তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। কিন্তু তাতে তিনি রাজি ছিলেন না। এর জেরে ভিক্টোরিয়া সন্তানকে নিজের কাছে রাখার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান। সেই মামলা চলাকালীন আচমকা সন্তানকে নিয়ে উধাও হয়ে যান ভিক্টোরিয়া।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের