নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দক্ষিণ কলকাতার সমস্ত পুজোর মধ্যে অন্যতম হচ্ছে চেতলা অগ্রণীর পুজো। সেই পুজো এবার ৩৩ বছরে পা দিল। এক কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই এই পুজোর কাজ দেখেছেন। জনসাধারণের জন্য এইবারের থিমে রয়েছে বিশেষ চমক। তবে আরও বেশি আকর্ষণ হল, এই বছরে মহালয়ার দিন দেবীর চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, পুজো প্রায় দোরগোড়ায়। কলকাতার সমস্ত বড়বড় পুজোর প্রস্তুতি প্রায় শেষ দিকে। দক্ষিণ কলকাতার সমস্ত পুজোর মধ্যে অন্যতম চেতলা অগ্রণী ক্লাব। প্রতিবছরই এই ক্লাবের থিম নজর কাড়ে মানুষের। তাই এই বছরের থিম ও পুজো সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মূল উদ্যোক্তা ফিরহাদ হাকিম। তিনি জানান, ' এই বছরের পুজো ৩৩ বছরে পা দিলো। এবারের থিম ‘অমৃত কুম্ভের সন্ধানে’ যা মূলত সমরেশ বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বানানো হয়েছে। বৃষ্টির জন্য এই বার বেশ কিছু কাজ আটকে গেছে সেগুলো শেষ করতে সময় লাগবে কিছুটা। তাই ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন দেবীর চক্ষু দানের পর ২৪ তারিখ থেকে সাধারণের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে।'

তিনি আরও বলেন, চেতলা অগ্রণী শুধু পুজো নয়, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ারও প্রচেষ্টা করছে। বিশেষ করে আনঅর্গানাইজড সেক্টর থেকে শিল্পীদের কাজের সুযোগ দেওয়া হয়েছে। বহু গ্রামের দিকে প্রান্তিক শ্রেনীর মানুষ এখানে এসে কাজ করেন। ফলত তারা যে উপার্জনটা করে সেটা বাংলার অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। এতে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে এবং শিল্পীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছেন। আমাদের কাছে উপহারের থেকে মানুষের আসাটা বেশি গুরুত্বপূর্ণ।'
চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপ সৃজনে শিল্পী সুব্রত ব্যানার্জি জানান, 'এবারের মণ্ডপ নির্মাণে রুদ্রাক্ষকে কেন্দ্র করে কাজ করা হয়েছে। রুদ্রাক্ষ শিবের চোখের জল। সেই ভাবনা থেকেই পরিকল্পনা শুরু। মণ্ডপের বাইরে শিবের চোখ থেকে এক ফোঁটা জল ঝরে পড়ার দৃশ্য ফুটিয়ে তোলা হবে।'
তিনি আরও জানান, 'নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া সহ বাইরের দেশ থেকে এই রুদ্রাক্ষ আনা হয়েছে। মোট ৫ টি জেলা হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার হস্তশিল্পীরা এখানে কাজ করেছে। ৬-৮ মাস ধরে এই মণ্ডপ তৈরির কাজ হয়েছে। খুবই যত্ন সহকারে বানানো হয়েছে। কারণ, আমরা উপহারের থেকে মানুষকে বেশি গুরুত্ব দেই। তাই সাধারণ মানুষ এসে যাতে আনন্দ পায় সেই ভাবেই বানানো।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের