নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ছোটবেলা থেকেই অভাব ছিল নিত্যসঙ্গী। বাবার কঠোর পরিশ্রম , মায়ের সহায়তায় আজ ক্রিকেটার কার্তিক শর্মা। অভাব বুঝেও বুঝতে পারেনি কার্তিক। বাবা মায়ের পরিশ্রমকে মর্যাদা দিয়ে নিজের ভালোবাসাকে স্বপ্নে রূপান্তরিত করেছেন কার্তিক। ফলস্বরুপ , আইপিএলে দল পেয়েছেন। শুধু দল না , মোটা অঙ্কের বিনিময়ে দল পেয়েছেন কার্তিক। সেই টাকায় বাবার স্বপ্নপূরণ করতে মরিয়া তরুণ ব্যাটার।
ছেলের ক্রিকেটের প্রতি ভালবাসার জন্য গয়না বিক্রি করেছিলেন মা। লোন নিয়ে সংসার চালিয়েছেন বাবা। সেই কার্তিক শর্মাকে আইপিএল নিলামে ১৪.২০ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মোটা অঙ্ক পেয়েও শৈশবের অভাব ভোলেননি কার্তিক। প্রথম স্যালারি পেয়েই বাবার কাঁধ থেকে ঋণের বোঝা নামাতে চান কার্তিক।
একসময় না খেয়ে ছিলেন। সেই তরুণ আজ কোটিপতি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী কার্তিক বলেন, "নিলামে যা পেয়েছি, তা আমার জীবন বদলে দিয়েছে। এই টাকা দিয়ে আমি প্রথম যে কাজটা করব, সেটা হল বাবার ২৬ লক্ষ টাকার লোন শোধ করব।"
ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মে আছেন ১৯ বছর বয়সি ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের সর্বোচ্চ রানস্কোরার। আইপিএল নিলামে দল পেতে পারেন তা আন্দাজ করেছিলেন সকলেই। সেই ধারণাই সত্যিই হল। আইপিএলের শুরুতেই পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে গিয়ে উচ্ছ্বসিত কার্তিক।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের