6a3f87349d881_Gallery_1782548209656
জুন ২৭, ২০২৬ দুপুর ০৪:১৯ IST

রোনাল্ডোর হাতেই উঠবে বিশ্বকাপ! ভবিষ্যদ্বাণী ঘানার সেই বিতর্কিত ওঝার

নিজস্ব প্রতিনিধি , আক্রা - বিশ্বকাপ চলাকালীন ফের আলোচনায় উঠে এলেন ঘানার স্বঘোষিত ওঝা নানা কোয়াকু বনসাম। একসময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে কালো জাদু করার দাবি করেছিলেন তিনি। এবার অবশ্য তাঁর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। বনসামের দাবি, চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। বহুদিনের অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফিও হাতে তুলবেন রোনাল্ডো।

ফুটবল দুনিয়ায় বনসামের নাম প্রথম বড় করে শোনা যায় ২০১৪ সালের বিশ্বকাপের সময়। সেই আসরে একই গ্রুপে ছিল ঘানা ও পর্তুগাল। টুর্নামেন্ট শুরুর আগে তিনি দাবি করেছিলেন, রোনাল্ডোর উপর কালো জাদু প্রয়োগ করেছেন। তাঁর মতে, সেই কারণেই বিশ্বকাপে সমস্যায় পড়বেন পর্তুগাল অধিনায়ক। ঘটনাচক্রে সেই বিশ্বকাপ রোনাল্ডোর জন্য খুব একটা ভালো যায়নি। হাঁটুর চোট নিয়ে খেলতে হয়েছিল তাঁকে। পর্তুগালও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল করেছিলেন সিআর সেভেন।

এরপর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন ঘানার ওই ওঝা। বনসামের নামের অর্থ 'বুধবারের শয়তান'। তাঁর দাবি, ঘানার একটি প্রত্যন্ত গ্রামের আশ্রমে তিনি বিশেষ আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন। সেই শক্তির সাহায্যে প্রতিপক্ষের খেলোয়াড়দের উপর প্রভাব ফেলতে পারেন বলেও দাবি করেন তিনি। এমনকি ২০১৪ সালে রোনাল্ডোর হাঁটুর চোটের পিছনেও নিজের ভূমিকা ছিল বলে অতীতে মন্তব্য করেছিলেন বনসাম। ১২ বছর পর ফের খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। চলতি বিশ্বকাপেও তাঁকে নিয়ে আলোচনা হয়েছে।

বনসামের দাবি, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকেও তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আটকে দিয়েছিলেন। এমনকি তাঁকে 'বোতলবন্দি' করে রাখার কথাও বলেছেন। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ সামনে আসেনি। তবে এবার তাঁর মন্তব্যে খুশি হতে পারেন পর্তুগালের সমর্থকেরা। বনসাম বলেছেন, 'এই বিশ্বকাপ রোনাল্ডোর। আমি দেখেছি, ট্রফি ওর হাতেই উঠবে'।

শুধু এতেই থেমে থাকেননি তিনি। ঘানার ওই ওঝার আরও দাবি, 'আধ্যাত্মিক জগতে পর্তুগাল ইতিমধ্যেই বিশ্বকাপ জিতে নিয়েছে। আমি সেই দৃশ্য দেখেছি। রোনাল্ডোর অপেক্ষার অবসান হতে চলেছে'।এবারের বিশ্বকাপে এমনিতেই অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে পর্তুগালকে। তার উপর এটিই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ বলে মনে করা হচ্ছে। তাই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন তিনি। সেই পরিস্থিতিতে বনসামের এই ভবিষ্যদ্বাণী পর্তুগাল সমর্থকদের আশাবাদী করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের