নিজস্ব প্রতিনিধি , মালদহ - রেশন ডিলারকে গুলি করে হত্যার চেষ্টা দুষ্কৃতীদের। বুধবার সন্ধ্যায় মোজমপুর এলাকায় আকস্মিক বেপরোয়া গুলিবর্ষণ শুরু হয় রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার নিরাপত্তার প্রতি এমন উদাসীন মনোভাব দেখে তীব্র ক্ষোভের মুখে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার সন্ধ্যায় আচমকা রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে বেপরোয়া গুলি চালায় দুষ্কৃতীরা।বিক্ষিপ্ত গুলিতে আহত হয় এক যুবক। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। দুষ্কৃতীদের দাপটে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসলেও দীর্ঘদিন ধরে প্রশাসনের এমন গাফিলতিতে ক্ষোভ উগড়ে দেয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ অথচ টনক নড়েনি পুলিশের। নিজেদের সুরক্ষা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। কিন্তু এবার প্রশ্নের মুখে সম্পূর্ণ প্রশাসন বিভাগ।
এলাকাবাসীর অভিযোগ ," ঘটনা ঘটার পরই শুধু পুলিশ আসে। আগাম প্রতিরোধ নেই কেন? কালিয়াচকে আবার দুষ্কৃতীদের রাজত্ব ফিরছে। আমরা বহুবার পুলিশকে অভিযোগ জানিয়েছি, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবার এমন ঘটনা ঘটে, পুলিশ এসে সবাইকে সান্ত্বনা দিয়ে চলে যায়। বছরের পর বছর অপরাধের শাস্তি হয় না বরং চাপা পরে যায়। এবার পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতেই হবে ।"
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের