নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর মুখে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। সদ্য চালু হওয়া এসি লোকালের স্টপেজ বাড়ানো হয়েছে আরও কয়েকটি স্টেশনে। পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য চালু হবে এই পরিষেবা।
সূত্রের খবর, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বাড়তি স্টপেজে দাঁড়াবে এসি লোকাল। এতদিন শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল থামত বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাটে। এবার থেকে বেলঘরিয়া ও শ্যামনগরেও দাঁড়াবে এই ট্রেন।
অপরদিকে, শিয়ালদহ-বনগাঁ–রানাঘাট এসি লোকাল এতদিন থামত বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর ও বনগাঁয়। নতুন সিদ্ধান্তে এই ট্রেন দাঁড়াবে আরও পাঁচটি স্টেশনে- চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা ও বিরাটিতে। যাত্রীসংখ্যা ও চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে এই পরিষেবা স্থায়ী করার সম্ভাবনাও রয়েছে।
চলতি মাসের ৫ সেপ্টেম্বর বনগাঁ–শিয়ালদহ শাখায় এসি লোকাল চালু হওয়ার পর থেকে যাত্রীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছিল। এবার অতিরিক্ত স্টপেজ যুক্ত হওয়ায় সেই উচ্ছ্বাস আরও দ্বিগুণ বেড়ে গেল। পুজোর আগে যাত্রীসুবিধা বাড়াতে রেলের এই পদক্ষেপে খুশি যাত্রী মহল।
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের